Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ থেকে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০২০

সিলেট জেলার গোলাপগঞ্জ ঘোঘা গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

রোববার (২৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে র‌্যাব-৯ স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর অপারেশন কমান্ডার এএসপি মো. শামিউল আলমের নেতৃতে অভিযান চালিয়ে ওই এলাকার আসাদ খন্দকারের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী রেজাউর রহমান চৌধুরী (৩২) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম বিরাহিমপুর এলাকার মৃত শহিদুর রহমান চৌধুরীর পুত্র।

পরে আসামীকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.