Sylhet Today 24 PRINT

হানিফের কাউন্টারে আগুন : কাল থেকে সিলেটে পরিবহণ ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক |  ০৫ অক্টোবর, ২০১৫

আগামীকাল মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিস্টকালের জন্য আন্ত:জেলা বাস ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগের প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করেছে তারা।

সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ জনতা ২ অক্টোবর রাতে নগরীর কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাউন্টারে হামলা ও অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু এই সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আমরা বাদ্য হয়ে ধর্মঘট আহ্বান করেছি। হামলাকারীদের গ্রেফতারের পূর্ব পর্যন্ত ধর্মঘট চলবে।"

উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) রাত ৯ টায় নবীগঞ্জের সৈয়দপুরে ট্রাকের সাথে হানিফ পরিবহনের বাসের দুর্ঘটনায় ৭ জন নিহত হন। এতে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশের স্ত্রী-পুত্র এবং এক সেনা সদস্যও নিহত হন। ওইরাতেই ২ টার দিকে ২০/২৫ টি মোটরসাইকেল যোগে একদল যুবক কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে।

অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার সভা করে দায়ীদের শাস্তির দাবিতে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.