Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে করোনা পরীক্ষায় ৫৪ জনের রিপোর্ট নেগেটিভ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে এখন পর্যন্ত মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৪জন ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে এবং বাকি ৬ জনের রিপোর্ট এখনো আসেনি। এতে করে গোলাপগঞ্জ উপজেলা এখন পর্যন্ত করোনা ভাইরাস থেকে মুক্ত রয়েছে। গত দুইদিন নতুন করে কোনো নমুনা সংগ্রহ করা হয়নি।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান গোলাপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

এদিকে গোলাপগঞ্জ উপজেলার পাশ্ববর্তী বিয়ানীবাজার উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এতে করে গোলাপগঞ্জ উপজেলাবাসীর মধ্যেও আতংক বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.