Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে করোনা উপসর্গ নিয়ে মাদ্রাসার মুহতামিমের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন সিলেটের গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের খলারছটি গ্রামের মাওলানা আবু বক্কর (৫৫)।

সোমবার রাত সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি সিলেটের খাদিমপাড়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম ছিলেন।

আবু বক্কর দীর্ঘদিন থেকে ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তার দেহে করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ২১ এপ্রিল গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাক্তার রেহান উদ্দিন জানান, গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের মাওলানা আবু বকরের করোনা উপসর্গ প্রতীয়মান হওয়ায় গত বৃহস্পতিবার ২১ এপ্রিল গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তা সিলেটে পাঠানো হয়। এখনো পরীক্ষার রেজাল্ট আসেনি।

সোমবার রাত পৌনে ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছ। নামাজের জানাজায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, থানা অফিসার ইনচার্জ মো. আ. আহাদ, অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমওসহ নিহতের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। এসময় শান্তিশৃঙ্খলা রক্ষায় থানা অফিসার (তদন্ত) হিল্লোল রায়সহ সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, মাওলানা আবু বক্করের করোনা উপসর্গ থাকায় প্রশাসনিকভাবে দাফন করা হয়েছে। প্রশাসনের তরফে নামাজে জানাজা সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.