Sylhet Today 24 PRINT

দায়িত্ব পালনে অনীহা, বানিয়াচং থানার ওসি ক্লোজড

বানিয়াচং প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের বানিয়াচংয়ে করোনাভাইরাস মোকাবিলায় যথাযথ দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করায় বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্তকে হবিগঞ্জ পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে তাকে ক্লোজড করা হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেন, সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন অবাধে বানিয়াচংয়ে ঢুকছিল। ফলে দিনদিন ঝুঁকির মুখে পড়ছিল বানিয়াচং উপজেলার বাসিন্দারা। অন্য এলাকা থেকে আগতদের হোম কোয়ারেন্টিনে রাখার দায়িত্ব ছিল পুলিশের। কিন্তু বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্ত তার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন। তাই তাকে ক্লোজড করে হবিগঞ্জ পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে।

বর্তমানে বানিয়াচং থানার তদন্ত (ওসি) প্রজিত কুমার দাস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.