Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২০

মৌলভীবাজার সদর উপজেলা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে উপজেলার বাহারমর্দন গ্রামে আসামির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম (২৮) ওই গ্রামের আবিদুল ইসলামের ছেলে।

আসামিকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.