Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেলে অজ্ঞাত ব্যক্তির লাশ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২০

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত এক ব্যক্তির লাশ রাখা আছে।

২৬ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ওসমানী মেডিকেল কলেজের ২নং গেইট থেকে অজ্ঞাতনামা মুসলিম (পুরুষ) ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৭০ বছর।

তখন আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লোকটি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন (পাগল) অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করছিলেন।

বিজ্ঞাপন

মৃতদেহটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রক্ষিত রয়েছে।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

যদি কারো পরিচিত হয়ে থাকে বা কেউ পরিচয় জেনে থাকেন তাহলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৪৫১৭) অথবা এসআই আব্দুল মান্নান (০১৭২৭-১২১৮৫২) এর সাথে যোগাযোগ করার জন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.