Sylhet Today 24 PRINT

সরিয়ে নেওয়া হলো রিকাবীবাজারের কাঁচাবাজার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশিতকরণের লক্ষ্যে সিলেট নগরীর রিকাবীবাজারের অবস্থিত কাঁচাবাজার চৌহাট্টায় স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সিলেট সিটি করপোরেশনের নির্দেশনায় কাঁচাবাজার চৌহাট্টার ফুটপাথে হস্তান্তর করা হয়।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সকালে রিকাবীবাজারে গিয়ে বাজার পরিদর্শন ও স্থানান্তরের কার্যক্রম তদারকি করেন।

বিজ্ঞাপন

সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্থানান্তরকৃত নতুন স্থানে দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের ব্যবসা করার আহবান জানান মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.