Sylhet Today 24 PRINT

অসচ্ছল পাথর শ্রমিকদের পাশে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০২০

সিলেটের গোয়াইনঘাটে করোনাভাইরাসের ফলে সৃষ্ট দুর্যোগে ঘরবন্দী অসহায় পাথর শ্রমিকদের পাশে দাঁড়ালেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ। নিজের ব্যক্তিগত তহবিল থেকে গোয়াইনঘাটের সর্ববৃহৎ কোয়ারি এলাকা জাফলংয়ের শতাধিক অসচ্ছল,পঙ্গু পাথর শ্রমিকদের বাড়িতে বাড়িতে গিয়ে মানবিক খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের পাথর শ্রমিক এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীরা লকডাউনের কারণে দীর্ঘদিন থেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এসব কর্মহীন পরিবারের মধ্যে সরকারি সাহায্যের পাশাপাশি নিজের সাধ্যানুযায়ী ব্যক্তিগত তহবিল থেকে মামার দোকান, মোহাম্মাদপুর এবং মুসলিমনগর এলাকায় কর্মহীন শ্রমজীবী শতাধিক পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেন।

মানবিক খাদ্য বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামার দোকান এলাকার ব্যবসায়ী আলম বখত, পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক মুখলেছ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.