নিজস্ব প্রতিবেদক | ০৫ অক্টোবর, ২০১৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপন সংবাদের র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার জনাব মোঃ বেল্লাল হোসেন মল্লিক নেতৃত্বে ভিত্তিতে একটি দল অভিযান পরিচালনা করে গত ৪ অক্টোবর রবিবার রাত্র ১২.৩০ টার সময় মৌলভীবাজার সদর থানাধীন সমশেরনগর রোড চৌমহুনায় মেসার্স চট্রগ্রাম সেনেটারী চায়না বাংলা সিরামিকস্ এর শো রুমের সামনে পাকা রাস্তার উপর থেকে বিভিন্ন প্রকার (উন্নতমানের ৫০ পিছ, মিডিয়াম ১৪৬ পিস এবং নরমাল ১৭০ পিছ) ৩৬৬ পিছ ভারতীয় শাড়ী, ১ টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৫১৫২) উদ্ধারসহ একজনকে আটক করেন।
আটক হওয়া মুনসুর আলী (২৬) মোঃ অহম্মদ আলী শাহের ছেলে। উদ্ধারকৃত ৩৬৬ পিছ আমদানী নিষিদ্ধ ভারতীয় শাড়ী যার আনুমানিক মূল্য ১১,৮৯,০০০ টাকা।
উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ ভারতীয় শাড়ী ও একটি প্রাইভেট কার এবং গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।