Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পুষ্টি সপ্তাহ পালিত

তাহিরপুর প্রতিনিধি  |  ২৮ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন, ডা. সুমন বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপসহকারী মেডিকেল অফিসার বেলায়েত হোসেন, মহিউদ্দিন বিপ্লব, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, রাহাত হায়দার প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.