Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২০

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া বাদেদেউলী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ আর নেই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সোয়া দুইটায় নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ ১৯৭০ সালের ২৭ মে ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধকালীন সময়ে পাকিস্তানিদের সঙ্গে বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধে তার বীরত্বগাঁথা ভূমিকা ছিল।

বিজ্ঞাপন

যুদ্ধপরবর্তী সময়ে তিনি বাংলাদেশ রাইফেলসের (প্রাক্তন বিডিআর) ৩৬ ব্যাটালিয়নে যোগদান করেন। ২৬ বছর চাকুরি জীবন শেষে নায়েক পদবি নিয়ে ১৯৯৬ সালের ৪ আগস্ট অবসর গ্রহণ করেন।

মরহুমের ছোট ছেলে রেজাউল হক জানান, মঙ্গলবার বিকেলে তার বাবার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। এরপর রাত ৯টায় হযরত গোলাপশাহ মাজার সংলগ্ন পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়। তার বাবার বিদেহি আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.