Sylhet Today 24 PRINT

করোনার উপসর্গ নিয়ে ধর্মপাশায় যুবকের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বিদ্যা মিয়া নামের ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিদ্যা মিয়ার মৃত্যু হয়। বিদ্যা মিয়া ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

এর আগে সোমবার রাত ১০টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। পরে মঙ্গলবার সকাল ৬টার দিকে বিদ্যা মিয়ার মৃত্যু হয়। পরে সকালেই গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

করোনা উপসর্গ নিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার নিশ্চিত করে বলেন, করোনা উপসর্গ থাকায় আমরা তার নমুনা সংগ্রহ করেছি সাথে তাকে সেবা দেওয়া ডাক্তার নার্সসহ ৮ জনের নমুনা সংগ্রহ করে আমরা ময়মনসিংহ হাসপাতালে পাঠিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.