তাহিরপুর প্রতিনিধি | ২৯ এপ্রিল, ২০২০
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ধানের বাম্পার ফলন হয়েছে। ধান ক্রয়ে এবার কোনও অনিয়ম সহ্য করা হবে না। লটারির মাধ্যমে প্রকৃত কৃষক বাছাই করে অ্যাপসের মাধ্যমে ক্রয়কাজ সম্পন্ন করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরের পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সুনামগঞ্জসহ হাওরের সাত জেলায় গড়ে ৬৫ ভাগ ধান কাটা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের হাওরে প্রায় ৭৫ ভাগ ধান কাটা শেষ। আগামী কয়েকদিনের মধ্যেই ধান কাটা শেষ হবে।
এ সময় তিনি কৃষক ও শ্রমিকদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ করেন।
এর আগে মন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জের সাংহাই হাওরে ধান কাটা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর মিসবাহ এমপি, জয়া সেনগুপ্তা এমপি, শামীমা শাহরিয়ার এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্যারিস্টার এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি, জেলা শ্রমিক লীগ আহবায়ক সেলিম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক তুশার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ্র, রাহাদ হায়দার, মনিরাজ শাহ, পুলক মিয়া প্রমুখ।