Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের পৌর এলাকার সরস্বতী নিজগঞ্জ গ্রাম থেকে থেকে ১২০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামি স্বরস্বতী নিজগঞ্জ গ্রামের মস্তকিন আলীর ছেলে মলিক মিয়া (৬০) ও তার ছেলে লিমন আহমদ (২৪)।

বিজ্ঞাপন

বাবা ও ছেলে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ইয়াবা বিক্রির জের ধরে বাবার সাথে ছেলের হাতাহাতি হয়। একপর্যায়ে বিষয়টি দেখে স্থানীয় এলাকাবাসী জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানাসহ আশেপাশের উপজেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.