Sylhet Today 24 PRINT

চিকিৎসক দম্পতি আক্রান্ত: মার্লিন টাওয়ারের ১৬ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০২০

এক চিকিৎসক দম্পত্তি আক্রান্ত হওয়ার পর সিলেট নগরীর সুবিদবাজারের বহুতল আবাসন মার্লিন টাওয়ারের ১৬ বাসিন্দার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ওই টাওয়ারে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করে আনেন। আক্রান্ত হওয়া চিকিৎসক দম্পত্তি এই টাওয়ারেরই একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।

এ তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওই চিকিৎসক দম্পত্তির পরিবারের সদস্য, গাড়ি চালক, ভবনের দারোয়ানসহ তাদের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ১৬ জনের নমুনা সংগ্রহ করে আনা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তারা সংক্রমিত হয়েছেন কী না।

বিজ্ঞাপন



গত ২৭ এপ্রিল (সোমবার) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এই দম্পতির করোনা শনাক্ত হয়। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

জানা যায়, আক্রান্ত হওয়া দম্পতির স্বামী ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত এবং স্ত্রী নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সম্প্রতি স্বামী ঢাকা থেকে সিলেট ফেরেন। সোমবার তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনেরই করোনাভাইরাস শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.