Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশের উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলায় গরিব ও অসহায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামের গুড নেইবারস্ এর কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে গরীব ও অসহায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রোমি রতন গোমেজ খাদ্যসামগ্রী সবার হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কে. মনিন্দ্র কুমার সিংহ, গুড নেইবারস এর হেলথ অফিসার মহাদেব রায় নিশান, একেবাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.