Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৯।

বুধবার (২৯ এপ্রিল) ১২টা থেকে দেড়টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এই ভেজাল বিরোধী অভিযানে অংশ নেয়।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার ফয়সল আহমদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা অনুযায়ী পণ্যের মান নিম্ন, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানের নাম ও অর্থদণ্ডের পরিমাণ- ইমরান সামরান স্টোরকে ২ হাজার টাকা, রাজু স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স নেপাল ট্রেডার্সকে ৩ হাজার টাকা, শাহ দামড়ী ভাণ্ডারকে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা, মারজান স্টোরকে ৫ হাজার টাকা এবং সুরুজ আলী মিলকে ৪০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময় ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয় বলে জানায় র‌্যাব-৯।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.