Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ঘরের ভেন্টিলেটর ভেঙে চুরি

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০২০

দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পৈত্যপাড়ায় একটি বাড়িতে মঙ্গলবার রাতে চুরি সংঘটিত হয়েছে। রাতে ঘরের ভেন্টিলেটর ভেঙে চোর ঘরে ঢুকে নগর টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

বাড়ির মালিক সংস্কৃতিকর্মী উত্তম কাব্য জানান, আমাদের বাসার ভাড়াটিয়া তাদের গ্রামের বাড়িতে গিয়েছেন। লকডাউনের কারণে তারা ফিরতে পারছেন না। ফাঁকা বাসায় পেয়ে মঙ্গলবার রাতে ঘরের ভেন্টিলেটর ভেঙে চোর প্রবেশ করে। বুধবার দুপুরে আমরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে খবর দেই। পরে তালা ভেঙে পুলিশ ঘরে প্রবেশ করে দেখে জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙা। ঘর থেকে প্রায় ১৭ হাজার টাকা এবং কয়েক ভরি স্বর্ণ খোয়া গেছে।

বিজ্ঞাপন

এদিকে চুরির ঘটনার খবর পেয়ে মোগলাবাজার থানার আলমপুর পুলিশ ফাঁড়ির এসআই রাজীব রায়সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান উত্তম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.