Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটের মনিপুরী সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২০

সিলেটের গোয়াইনঘাটের ১নং রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া মনিপুরী পাড়ায় বাস করেন শতাধিক মণিপুরি সম্প্রদায়ের লোকজন। করোনাভাইরাস সৃষ্ট দূর্যোগজনিত কারণে ঘরবন্দি হয়ে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েন তারা। লকডাউন ঘোষণার পর হস্ত শিল্পের পাশাপাশি তাদের কর্মক্ষেত্রের কাজ বন্ধ থাকায় তারা খাদ্য সংকটের মুখোমুখি হয়ে ফোন দেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের কাছে।

বুধবার (২৯ এপ্রিল) তাদের ফোন পেয়ে তাৎক্ষণিক সরকারি ও নিজের ব্যক্তিগত তহবিল হতে বগাইয়া মনিপুরী পাড়া এলাকায় ঘরে ঘরে গিয়ে মানবিক খাদ্যসামগ্রী প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

এসব খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম, সেনা সদস্য আবুল হোসেন, মাষ্টার বজ্ররাজ কুমার সিংহ, মাষ্টার সিরাজ উদ্দিন ও উপজেলা আওয়ামী যুবলীগ নেত্রী পদ্মা দেবী সিংহা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.