Sylhet Today 24 PRINT

সিলেট ছাড়লেন ব্রিটেনের আরও ১২৭ নাগরিক

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০২০

করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া আরও ১২৭ জন ব্রিটেনের নাগরিক নিয়ে সিলেট ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

বুধবার সকাল ১১টা ১০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান (বিজি ৪০২০) ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা সিলেট ছাড়েন।

বিজ্ঞাপন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান কর্মকর্তা মো. জাকির হোসাইন সুমন জানান, যুক্তরাজ্যের তিন শিশু সহ ১২৭ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ (বুধবার) তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন এবং আজ ৫ম দফায় ১২৭ জনসহ সর্বমোট এ পর্যন্ত ৬৬২ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.