Sylhet Today 24 PRINT

লকডাউনের মধ্যে শাহী ঈদগাহে বিক্ষোভ, সংস্কারকাজে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  |  ৩০ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে লকডাউন চলা অবস্থায়ই বুধবার বিক্ষোভ করেছেন সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার বাসিন্দারা। শাহী ঈদগাহর সংস্কার কাজে অনিয়মের অভিযোগ এনে বুধবার দুপুরে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনকারীদের অভিযোগ, শাহী ঈদগাহের সংস্কার কাজ করছে সিলেট সিটি করপোরেশন। সংস্কার কাজে ঈদগার গেইটে এসএস পাইপ লাগানোর কথা থাকলেও লোহার গ্রিল আর রড দিয়ে গেইট স্থাপন করা হচ্ছে।

বুধবারের বিক্ষোভ ও মানববন্ধনে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তা মিয়া, নূর আহমদ, ফজলুল হক, কুতুব উদ্দিন, এনামুল হক, মুস্তাক আহমদ, মাসুক আহমদ, পাপলু আহমদ, মুকুল আহমদ, এডভোটেক শামসুল ইসলাম, নাজমুল ইসলাম এহিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.