Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেলে এফবিসিসিআই ও সিলেট চেম্বারের সুরক্ষা সামগ্রী প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০২০

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এফবিসিসিআই এর পক্ষ থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানের নিকট পিপিই, মাস্ক ইত্যাদি সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় করোনা আক্রান্ত রোগীদের সেবা দানে নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব এ সকল জিনিস হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

এ সময় হাসপাতালের পরিচালক করোনা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে এসব উপকরণ সরবরাহের জন্য এফবিসিসিআই ও সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সিলেট চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন রুবেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.