Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে যুবকের আত্মহত্যা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২০

বিয়ানীবাজারে এক যুবকের আত্মহত্যার যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের আলা উদ্দিন মিয়ার পুত্র ছাদ হোসেন(২২) বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে একই গ্রামে তার ফুফুর বাড়িতে যায়।

পরে ফুফুর বাড়ির লোকজন দুপুর ১২টার সময় দেখতে পান সে তাদের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঝুলন্ত ছাদ হোসেনের লাশ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.