Sylhet Today 24 PRINT

জুড়ীতে সাংবাদিকদের ফেইস শিল্ড প্রদান

জুড়ী প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের জুড়িতে কর্মরত সাংবাদিকদের মধ্যে চোখ এবং মুখমন্ডলের অরক্ষিত অংশকে রক্ষা করার জন্য ফেইস শিল্ড প্রদান করা করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো ফারুক পিপিএম।

আজ বৃহস্পতিবার জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের কাছে এগুলো হস্তাস্থর  করেন জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, যুগান্তরের প্রতিনিধি মন্জুরে আলম লাল, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, প্রেসক্লাব সম্পাদক ও ইনকিলাবের প্রতিনিধি তাজুল ইসলাম, আমাদের অর্থনীতি প্রতিনিধি এম রাজু আহমদ, ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, ভোরের ডাক প্রতিনিধি বেলাল হোসাইন প্রমুখ।

এর আগে কর্মরত সাংবাদিকদেরকে পিপিই প্রদান করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.