Sylhet Today 24 PRINT

পুলিশ সুপারের উদ্যোগে বড়লেখার সাংবাদিকদের ফেস শিল্ড প্রদান

বড়লেখা প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের পক্ষ থেকে ফেস শিল্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্তের হাতে ফেস শিল্ড তুলে দেন।

বড়লেখা মিডিয়া সেন্টারে ফেস শিল্ড প্রদানকালে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক, দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালেরকন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, ইত্তেফাক সংবাদদাতা তপন কুমার দাস ও যায়যায়দিন সংবাদদাতা সুলতান আহমদ খলিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.