Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে দাঁশের কোনা ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের এই মহামারি পরিস্থিতিতে নিম্নআয়ের ও অসচ্ছল দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে নবীগঞ্জের সামাজিক সংগঠন ‘দাঁশের কোনা ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্ট’।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উক্ত সামাজিক সংঘটনের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- বাউশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, দাঁশের কোনা ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মুহিবুর রহমান ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবু সাঈদ কিষান, সহসাধারণ সম্পাদক তৌকির আহমেদ (স্বপন), কোষাধ্যক্ষ রিয়াদ মাহমুদ (আলী), সহকোষাধ্যক্ষ সাহেল আহমেদ, উপদেষ্টা মণ্ডলির সদস্য শাহ কামাল আহমেদ, মো. আউয়াল মিয়া, ইউপি সদস্য ফিরোজ মিয়া।

উক্ত সংগঠনের সামাজিক সেবা মূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.