Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সাংবাদিকদের পুলিশ সুপারের ফেস শিল্ড উপহার

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২০

‘পুলিশ সাংবাদিক করোনাযুদ্ধে, সবাই আমরা এক কাতারে’ এই শিরোনামে বর্তমান করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে মাঠে কাজ করা সাংবাদিকদের সুরক্ষায় ফেস শিল্ড উপহার দিয়েছেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপারের পক্ষে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায় ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের হাতে ফেস শিল্ড এর প্যাকেট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার এসআই ফজলে রাব্বি, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.