Sylhet Today 24 PRINT

সিলেটে কোয়ারেন্টিনে যুক্ত হলেন আরও ১২২ জন

নিজস্ব প্রতিবেদক |  ০১ মে, ২০২০

গত ২৪ ঘন্টায় সিলেটে বিভাগে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ১২২ জন। এদের সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ২৭ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৭১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং যুক্ত হয়েছেন ১২২ জন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৫৯৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৪৫৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.