Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে চাচাতো ভাইয়ের হাতে তরুণ খুন

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ০১ মে, ২০২০

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর এলাকায় চাচাতো ভাইয়ের হাতে আব্দুল কাইয়ুম (২০) নামের এক তরুণ খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) দুপুরে এ প্রতিবেদন লিখা পর্যন্ত বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কাইয়ুম পরিবার ও তার চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচাতো ভাইয়ের জিআই পাইপের আঘাতে আব্দুল কাইয়ুম আহত হয়। এ ঘটনায় কাইয়ুমের আপন ভাই তাজ উদ্দিন, নাজিম উদ্দিন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তবে গুরুতর আহত আব্দুল কাইয়ুমকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে শুক্রবার ভোরে চিকিসাধীন অবস্থায় সে মারা যায়।

তবে থানা পুলিশ সূত্রে জানা গেছে, তার লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে আনা হবে। তবে এখনো এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক বলেন, সংঘটিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.