Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশ বক্সের পাশে পড়েছিলো বৃদ্ধের লাশ

নিজস্ব প্রতিবেদক  |  ০১ মে, ২০২০

সিলেট নগরীর চৌহাট্টায় পুলিশ বক্সের পেছন থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল পৌণে ৩টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে মারা যাওয়া ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, মারা যাওয়া ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে হতে পারেন বলে ধারণা ওসির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.