Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে নার্স, ব্যাংকার ও সরকারি কর্মকর্তা

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক |  ০১ মে, ২০২০

হবিগঞ্জে শুক্রবার নতুন করে ১২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে একজন নার্স, একজন ব্যাংক কর্মকর্তা, ৩ জন সরকারী কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছেন জেলার সহকারি সিভিল সার্জন ডা. মোখলেসুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে বানিয়াচং উপজেলায় ১ জন, বাহুবলে ১ জন, চুনারুঘাটে ১ জন, মাধবপুরে  ৩ জন, নবীগঞ্জে ৫ জন ও সদরে ১ জন। তন্মধ্যে পুরুষ ১০ জন ও নারী ২ জন। আক্রান্তদের বয়স ১৪ থেকে ৫১ এর মধ্যে।

বিজ্ঞাপন



এ নিয়ে জেলায় মোট সনাক্ত ৬৬ জন। এরমধ্যে মারা গেছেন ১ জন। সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায়ই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া আগে আক্রান্ত রোগীর স্বচজন ও নারায়নগঞ্জ ফেরত একাধিক ব্যক্তির শুক্রবার শনাক্ত হন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.