Sylhet Today 24 PRINT

দিরাইয়ে আরও একজনের করোনা সনাক্ত

দিরাই প্রতিনিধি |  ০১ মে, ২০২০

দিরাইয়ে পেরুয়া গ্রামের কিশোরগঞ্জ ফেরত যুবকের করোনা শনাক্ত হওয়ার পর আরও এক নারীর করোনাভাইরাস সনাক্ত হয়েছে। গত ২৭ এপ্রিল দিরাই সরকারি হাসপাতালে থেকে ঢাকা ফেরত উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউয়া গ্রামের  নারী (৩৫) ও তার স্বামীর নমুনা সংগ্রহ করে সিলেট পাঠানো হয়।

শুক্রবার বিকেলে ওই মহিলার করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে দিরাইয়ে ২ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন নারী সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, বিষয়টি এখনও নিশ্চিত না।

এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ বলেন, এ নিয়ে উপজেলায় ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নতুন করে সনাক্ত নারীর বাড়ি সহ আশপাশের বাড়িগুলো লক-ডাউন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.