Sylhet Today 24 PRINT

জুড়ীতে কৃষকদের দু’টি কম্বাইন হার্ভেস্টার উপহার

জুড়ী প্রতিনিধি  |  ০১ মে, ২০২০

করোনা ভাইরাসের কারণে যখন শ্রমিক সংকটে ভোগছিল জুড়ীর বোরো চাষীরা, ঠিক তখনই দু’টি কম্বাইন হার্ভেস্টার উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১১টায় বন, পরিবেশ ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি ঢাকা থেকে মোবাইল ফোনে কথা বলে হার্ভেস্টার ক্রেতাদের হাতে চাবি পৌঁছে দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন ও বিআরডিবি’র চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, ভিয়েতনামের তৈরি ২০লাখ ৫০হাজার টাকা দামের এ কম্বাইন হার্ভেস্টার একজন কৃষক পেয়েছেন ৬লাখ ১৫হাজার টাকায়। বাকী ১৪লাখ ৩৫হাজার টাকা (৭০%) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকী প্রদান করেন। ভর্তুকী মূল্যে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের নিত্যানন্দ দাস ও বাছিরপুর গ্রামের মো: শাহাজাহান হার্ভেস্টার গুলো ক্রয় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.