Sylhet Today 24 PRINT

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

দিরাই প্রতিনিধি |  ০১ মে, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে বকুল মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী চন্ডিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত বকুল মিয়া নাচনী চন্ডিপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

জানা যায়, নাচনী চন্ডিপুর গ্রামের রিয়াজ মেম্বার ও আব্দুল জলিল এর লোকজনদের মাঝে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন কে আটক করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.