Sylhet Today 24 PRINT

মাধবপুরে উপজেলা প্রশাসনের তিন কর্মকর্তা করোনা আক্রান্ত

মাধবপুর প্রতিনিধি |  ০১ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কর্মরত তিন সরকারি কর্মকর্তা করোনা ভাইরাস (কোভিড১৯)আক্রান্ত হয়েছেন। শুক্রবার তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের আইসোলেশনে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন এর সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসার পর উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উৎকন্ঠা দেখা দিয়েছে। আক্রান্ত ৩ জন উপজেলার তিনটি অফিসের কর্মরত।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন জানান, গত ২৬ এপ্রিল ওই তিন কর্মকর্তার নমুনা সংগ্রহ করে  পাঠানো হয়। আজ শুক্রবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। ওই তিন কর্মকর্তাকে আইসোলেশনে পাঠানোর উদ্যেগ নেয়া হয়েছে। এর আগে স্বাস্থ্য কেন্দ্রের এক ব্রাদার ও উপজেলার ঘিলা তলীগ্রামের এক নারীর করোনা পজেটিভ ধরা পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.