Sylhet Today 24 PRINT

মাধবপুরে পিকআপ ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

মাধবপুর প্রতিনিধি |  ০২ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুর-মনতলা সড়কে পিকআপ ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার (২ মে) সকাল ১০টার দিকে আলাকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হাবিব মিয়া (৪০) ও নোয়াখালী জেলার খানপুর গ্রামের দিদার (৫০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর-মনতলা সড়কের আলাকপুর নামক স্থানে রড বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি খাদে পরে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মোক্তাদির চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.