Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে সবজি ও মাছ বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০২ মে, ২০২০

করোনাভাইরাস সৃষ্ট সংকটে অসহায়দের পাশে দাঁড়াতে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সবজি ও মাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকালে হেতিমগঞ্জে উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত হকের উদ্যোগে এ সবজি বিতরণের উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল।

এ সময় প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে এ সবজি ও মাছ সামগ্রী বিতরণ করা হয়। সবজির মধ্যে ছিল আলু, টমেটো, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, ঢেঁড়স, ডাঁটাশাক, লালশাক, শশা, মাছ ইত্যাদি।

বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক পিনু, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কবির আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনসুর হোসেন মুন্না, সিলেট জেলা ছাত্রলীগ নেতা হক মোহাম্মদ সোপান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবু তাহের শুভ, নাসির উদ্দিন পিন্টু, রিপন আহমদ, লিমন আহমদ, সাকিল আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।

এ সময় পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, উপজেলার ছাত্রলীগের এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়। দেশের সংকটময় মূহুর্তে অসহায়দের পাশে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত হক বলেন, করোনাভাইরাস সৃষ্ট সংকটে মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই কার্যক্রম। আগামীতেও এই সাহায্য অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.