Sylhet Today 24 PRINT

মাধবপুরে পুষ্টি সপ্তাহে উপলক্ষে ৫৪ জনকে খাদ্যসামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ০২ মে, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৫৪ জন অসহায়, দারিদ্র পরিবারে মধ্যে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতিয়াক মামুন নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী তুলে দেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ৫ কেজি আলু, ১ কেজি আয়োডিন যুক্ত লবণ।

করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পরা মানুষজন খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.