Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শতাধিক পরিবারের মাঝে ইউপি সদস্যের ইফতারসামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ মে, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস মোকাবেলায় শতাধিক পরিবারের মাঝে পবিত্র রমজানের ইফতারসামগ্রী প্রদান করা হয়েছে। আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, পতনঊষার ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ইসলাম ময়নুল ইফতারসামগ্রী প্রদান করেন ।

শনিবার (২ মে) পতনঊষার ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে এসব ইফতারসামগ্রী উপহার প্রদান করেন।

আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী নাজমুল ইসলাম ইমন জানান, প্রবাস থেকে আমাদের পরিবারের সকল সদস্যরা লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার তুহিন আহমদ, স্পেন প্রবাসী শাওন আহমদ, দুবাই প্রবাসী জয়নাল মিয়ার সহযোগিতায় এসব উপহার প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার সবকয়টি ইউনিয়নে হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারকে খাদ্যসামগ্রী ও রমজানের ইফতারসামগ্রী উপহার প্রদান করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.