Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নরসিংদী ফেরত কিশোরের করোনা শনাক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০২ মে, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নরসিংদী ফেরত ১২ বছরের এক কিশোর। শনিবার (২ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবের পরীক্ষা থেকে তার করোনা শনাক্তের বিষটি নিশ্চিত হওয়া যায়।

রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, আক্রান্ত শিশুটির বাড়ি শ্রীমঙ্গলের সিন্দুখাঁন ইউনিয়নে।

তিনি আরও জানান, গত ২৭ তারিখ শিশুটির নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হলে আজ রোববার রাতে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমরা শিশুটির বাসায় যাচ্ছি। বাসাটি লকডাউন করা হবে এবং শিশুটির পরিবারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে শ্রীমঙ্গলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও নিরাপত্তারক্ষী এবং একজন ঢাকা ফেরত শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছিলেন। আজকের আক্রান্ত শিশুসহ শ্রীমঙ্গল উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চারে দাঁড়ালো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.