Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৩ মে, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) সন্ধ্যার পর উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ পূর্ব ফুলতল গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সহ আশপাশের এলাকা থেকে আসা লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপতাল ও ফার্মেসিতে চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, কৃষক ছিফত উল্লার জমিতে গরু দিয়ে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে ছিফত উল্লাহ ও হাশিম মিয়ার মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আবুল (৩৬), ছিফত উল্লাহ (৩৫), ফয়জুল (৩২), ইসলাম মিয়া (৪৫), ছয়ফুল (৪১), সাঈদা বেগম (৬০), দেলওয়ার (২৮), ফখরুল (৩৫)। বাকীদের নাম যানা যায়নি।

আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য ৬ জনকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ইউনিয়ন চেয়ানম্যানসহ এলাকার স্থানিয় মুরব্বিয়ান বিষয়টি আপোষে নিষ্পত্তির চেষ্টা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.