Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মে, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২ মে) রাত ৮টা ২০ মিনিটে বাগা পরগনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. লিটন মিয়া (৩২) সিলেটের গোলাপগঞ্জের উত্তর গোলাপনগর গ্রামের প্রয়াত ফজলু মিয়ার ছেলে।

আসামিকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.