Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেলো রিকশাচালকের

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ০৩ মে, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নুরপুর নামকস্থানে ট্রাক চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন রিকশার দুই যাত্রী।

রোববার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের এঘটনাটি ঘটেছে।

নিহত রিকশা চালক উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র গিয়াস উদ্দিন (৩৮)।

স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী একটি ট্রাক অলিপুরগামী যাত্রীবাহি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন।

আহত দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.