Sylhet Today 24 PRINT

সিলেট ও সুনামগঞ্জে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান

১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক  |  ০৩ মে, ২০২০

সিলেটের বালাগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩ মে) ১১টা থেকে ১টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প), সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর পৃথক দুইটি আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও লে. কমান্ডার ফয়সল আহমদ।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক মো. আামিরুল ইসলাম মাসুদ ও সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

র‌্যাব জানায়, সিলেটের বালাগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক থানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিæ, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১০ টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.