Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে করোনা রোগীকে সাংসদ নাহিদের উপহার প্রদান

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৩ মে, ২০২০

সিলেট-৬ আসনের এমপি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষ থেকে গোলাপগঞ্জে করোনা আক্রান্ত রোগীকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

রোববার (৩ মে) রাতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন জেলা ছাত্রলীগ নেতা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আদিল ওয়াহিদ।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১লিটার তেল, আধা কেজি খেজুর, ১ কেজি ছোলা, আধা কেজি চিনি, ১ পিস সাবান ইত্যাদি।

এ সময় মুঠোফোনে নুরুল ইসলাম নাহিদ এমপি করোনা রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১ মে) রাতে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল নোয়া পাড়া গ্রামে ৩০ বছর বয়সী এক যুবকের প্রথম করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরদিন শনিবার (২মে) সকালে উপজেলা প্রশাসন এই রোগীর বাড়ি লকডাউন করে দেয় এবং তার সংস্পর্শে আসা ব্যক্তি ও পরিবারের লোকজনের নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.