Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০২০

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৩৬টি গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৩ মে) বিকেল সাড়ে ৪টায় মিয়ারচর গ্রামের মিয়ারচর টেক থেকে জনৈক শামীম মিয়ার পুকুরের দক্ষিণ পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. গোলাপ মিয়া (৪৬) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের প্রয়াত জনাব আলীর ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.