Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ডাকাত সর্দার গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ০৬ অক্টোবর, ২০১৫

সুনামগঞ্জের দিরাইয়ে ব্যাংক ডাকাতি সহ একাধিক মামলার আসামী আন্ত:জেলা ডাকাত দলের সর্দার মুহিবুল (৩২) কে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। 

মঙ্গলবার ভোর রাতে দিরাই পৌর শহরের ভরারাগাঁও গ্রামের তার নিজ বাড়ী গ্রেফতার করা হয়। সে ভরারাগাঁও গ্রামের ওয়াকিউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে দিরাই থানার ওসি বায়েস আলমের নেতৃত্বে একদল পুলিশ ভরারগাঁও গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মহিবুল খালিয়াজুড়ি থানায় ব্যাংক ডাকাতির মামলা সহ কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জে ৬টি ডাকাতির মামলা রয়েছে তার নামে।

দিরাই থানার ওসি বায়েস আলম জানান, গ্রেফতারকৃত মহিবুল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। সে সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে হাওরা লে আবারও ডাকাতিতে জড়িয়ে পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.