Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের দিরাইয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ০৬ অক্টোবর, ২০১৫

সুনামগঞ্জের দিরাইয়ে রবি দাস (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সে মকসুদপুর গ্রামের তুফানি দাসের ছেলে। তার নামে দিরাই ও শাল্লা থানায় ৮টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মকসুদপুর গ্রামে তার নিজ বাড়িতে ২০ লিটার দেশীয় মদসহ আটক করে পুলিশ।

দিরাই থানার ওসি মোঃ বায়েস আলম জানান, গ্রেফতারকৃত রবি দাসের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.