Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ মে, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করায় উপজেলার মুন্সীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ টি মামলায় নগদ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৪ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আশেকুল হকের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মামুন ও কমলগঞ্জ থানার পুলিশ।

পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশনা না মেনে দোকান পাট খোলা রাখা, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো ও মূল্য তালিকা না রাখার কারণে মুন্সীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে ৫ টি মামলায় নগদ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আশেকুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.